জামায়াতে ইসলামীর প্রয়াত আমির অধ্যাপক গোলাম আযমের ছোট ছেলে ও সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আযমীর বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক অঞ্জন রায়।

রোববার রাত ৯টার দিকে তিনি জিডি করেন।

এতে অঞ্জন রায় দাবি করেছেন, আযমী নিজের ফেসবুক স্ট্যাটাসে তাকে হুমকি দিয়েছেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শাহবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি)আবু বকর সিদ্দিক জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্তসাপেক্ষে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

সম্প্রতি ‘অদ্ভূত এক দালাল’শিরোনামে ফেসবুকে আমান আযমী পোস্ট দেন। সেখানে তিনি মুক্তিযুদ্ধে ভারতীয় সৈন্যদের নিহত হওয়ার বিষয়ে সাংবাদিক অঞ্জন রায়ের তুলে ধরা তথ্যকে কটাক্ষ করেন।

কেএইচ