টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একটি বাস উল্টে চারজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে ৪টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলি নামক স্থানে এ ঘটনা ঘটে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, উত্তরবঙ্গের লালমনিরহাট জেলা থেকে ছেড়ে আসা একটি বাস গাজীপুরের কালিয়াকৈর যাচ্ছিল। এ সময় মহাসড়কের পুংলিতে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী তিন পুরুষ ও এক নারী নিহত হন।

এম এ