কক্সবাজার জেলা শিবিরের সাবেক সভাপতি দরবেশ আলীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাজারঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক দরবেশ আলী উখিয়া উপজেলার দরগার বিল এলাকার সুলতান আলীর ছেলে।

প্রত্যেক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় শহরের বাজারঘাটা এলাকায় শিবিরের কয়েকজন কর্মী একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় পুলিশ শিবির কর্মীদের ধাওয়া করে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয় ও দরবেশ আলীকে আটক করে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেডআই