রাজধানীর ডেমরা থানার কোনাপাড়ায় ছুরিকাঘাত করে ও বাঁশ দিয়ে পিটিয়ে মো. মুকুল (৫০) ইলেক্ট্রিশিয়ানকে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। মুকুলের বাড়ি ওই এলাকার শাহাজালাল রোডে।
নিহত ব্যক্তির মেয়ের জামাই আরিফ জানান, রাত সাড়ে ৮টার দিকে বাসার সামনে মুকুলের সঙ্গে স্থানীয় মামুনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মামুন পাশে পড়ে থাকা একটি বাঁশ দিয়ে তাকে পিটিয়ে আহত করে ও তার হাতে ছুরিকাঘাত করেন। এসময় ঠেকাতে গেলে মুকুলের ভাতিজা হিরাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান মামুন। গুরুতর অবস্থায় মুকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত হিরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে আরিফ জানান।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ এএসআই বিকাশ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
জাতীয়
রাজধানীতে ছুরিকাঘাতে যুবক হত্যা