“আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (১৬ অক্টোবর) শ্রীপুর উপজেলায় বিশ্ব খাদ্য দিবস-২০১৯ উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং খাদ্য অধিদপ্তর, শ্রীপুর, মাগুরার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন কবীর।
উপজেলা কৃষি অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য অফিসার তানজিলুর রহমান, উপজেলা স্বাস্হ্য ও পরিবারপরিকল্পনা অফিসার ডা. মো. রইস উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মো. মোশাররফ হোসেন সহ আরো অনেকে।
সাইফুল্লাহ/এমবি





