চট্টগ্রামে ছুরিকাঘাতে আদনান ইসফার (১৫)নামে নগরীর সরকারি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন জামালখানের ডা. খাস্তগীর স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, দুর্বৃত্তরা কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির এক ছাত্রকে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় আদনানকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আদনান ফটিকছড়ি উপজেলার শাহ নগর এলাকার আকতারুল আজমের ছেলে। পরিবারেরে সঙ্গে সে নগরীর জামালখান এলাকার একটি ভাড়া বাসায় থাকত।
মাসুম/এমআর





