রাজধানীর মিরপুরে বিদ্যুস্পৃষ্ট হয়ে নূরজাহান (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।শুক্রবার ভোর সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানায়,মিরপুর ১১নং (বি-ব্লক) রহমত ক্যাম্পে বসবাস করতেন নূরজাহান। বৃহস্পতিবার গভীর রাতে অসাবধানতা বশত তারের সাথে বিদ্যু স্পৃষ্ট হয়ে আহত হন। পরে নূরজাহানকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ভোররাত সাড়ে ৪টায় কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নূরজাহান আবু সাইদ মোল্লার স্ত্রী।

[b]ঢাকা, ৪এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]