মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রাফিয়া বেগমকে (৩২) কুপিয়ে হত্যা করেছে স্বামী শাহেব আলী সরদার।
সোমবার ভোরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, লক্ষ্মীপুর গ্রামে শাহেব আলী সরদারের সঙ্গে রাফিয়া বেগমের বিয়ের পর থেকেই পারিবারিক ঝগড়া লেগেই থাকত। প্রায় সময়ই স্ত্রী রাফিয়াকে মারধর করতেন তার স্বামী। কলহের জের ধরে সোমবার ভোরে স্ত্রী রাফিয়াকে কুপিয়ে হত্যা করে স্বামী শাহেব আলী।
কালকিনি থানার অফিসার ইন চার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শাহেব আলী সরদারকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেএইচ





