ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) বিকেল চারটার দিকে নিজেদের জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়। তারা হলেন, ওই গ্রামের ডা. আনোয়ার হোসেনের স্ত্রী দেলোয়ারা বেগম (৫০) ও তার ছেলে ইনামুল হক (২৮)।
বিষয়টি নিশ্চিত করে মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, তারা খেতে কাজ করতে গেলে সেখানে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এসটি





