টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম টুটুল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে তার নিজ বাসায় এ ঘটনা ঘটে।

তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, রফিকুল নিজের বাসায় আইপিএস মেরামতের সময় হঠাৎ করে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বেস্টওয়ে ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেডের টাঙ্গাইল এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

এসএইচ