কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে হাফিজুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, হাফিজুল ইসলামকে রবিবার রাত ২টার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপে কামড় দেয়।
পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা শেষে তাকে নিজ বাড়ি নিয়ে আসলে সোমবার বেলা ১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত হাফিজুল উপজেলার প্রাগপুর ইউনিয়নের মিরেরপাড়া কাশেমবাজার এলাকার সেকেন্দার আলীর ছেলে।
এমআইএস





