চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার কদমতলী এলাকায় মো. আব্দুল আজিজ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজিজ বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ সৈয়দুল হকের ছেলে।

পুলিশ জানিয়েছে, সকাল ৮টার দিকে কদমতলী পোড়া মসজিদের সামনে আহত অবস্থায় পড়ে ছিলেন আজিজ। কয়েকজন পথচারী হাসপাতালে নিয়ে আসেন।

সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিভাবে আজিজের মৃত্যু হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। তবে তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মোসলেম বলেন, সকালে কদমতলী এলাকা দিয়ে হেটে যাওয়ার সময় পেছন থেকে আজিজকে মাথায় কোপ দিয়ে চলে যায় কয়েকজন দুর্বৃত্ত।

তাকে পড়ে থাকতে দেখে মানুষ জড়ো হয়। পরে আমরা কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে আসি। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নায়েক জাহাঙ্গীর বলেন, কদততলী এলাকায় রাস্তায় পাশে পড়ে ছিলেন আজিজ। কয়েকজন পথচারী তাকে হাসপাতালে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এআর