রাজধানীর সায়েদাবাদে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ২ যুবক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার বেলা সোয়া তিনটার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালের ভেতরে তারা অচেতন অবস্থায় পড়েছিলেন।

সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ফাঁড়ির কনস্টেবল রেজাউলকে দিয়ে ঢামেকে পাঠানো হয়। তাদের আনুমানিক বয়স ৩০ থেকে ৩২।

তিনি বলেন, হয়ত কোনো অজ্ঞান পার্টির সদস্যরা আচার খাইয়ে তাদের সবকিছু নিয়ে যায়। কারণ তাদের মুখে আচার লেগে ছিল। তাদের কাছে কিছুই পাওয়া যায়নি।

ঢামেক জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, পাকস্থলী পরিষ্কারের পর তারা এখন মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ