জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের শেষ জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নির্ধারিত সময় সকাল পৌনে ১১টায় পঞ্চম জামাতের মধ্য দিয়ে শেষ হয় বায়তুল মোকাররমে ঈদের জামাত। এতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

এর আগে ৭টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

সকাল ৮টায় অনুষ্ঠিত হয় ঈদের দ্বিতীয় জামাত। এতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ড. মাওলানা মুশতাক আহমাদ।

৯টায় অনুষ্ঠিত হয় তৃতীয় জামাত। এতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালিয়ুর রহমান খান।

১০টায় অনুষ্ঠিত হয় চতুর্থ জামাত। এতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া আল বাগদাদী।

এমই