মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের বাংলাদেশ মিশনে প্রশাসনের নয় কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
এর আগে গত ২৩ জুলাই বিভিন্ন দেশে আরও চার কূটনীতিক নিয়োগ করে সরকার। ইকোনমিক মিনিস্টার, কমার্শিয়াল কাউন্সিলর এবং প্রথম সচিব হিসেবে এসব কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ দেয়া হয়।
এ সব কর্মকর্তাদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত যুগ্মসচিব সুপ্রিয় কুমার কুণ্ডুকে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনে ইকোনমিক মিনিস্টার পদে নিয়োগ দেয়া হয়েছে।
উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মো. হাসান আরিফকে জাপানের টোকিওতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত সেখ আকতার হোসেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে,
জ্বালানি ও খণিজ সম্পদ বিভাগের উপসচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীকে জার্মানির বার্লিনে, অর্থ বিভাগের উপসচিব মো. মাহফুজুল আলম খানকে চীনের বেইজিং, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ড. এ কে এম রফিক আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই,
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সচিব ড. আশফাকুল ইসলাম বাবুলকে রাশিয়ান ফেডারেশনের মস্কোতে এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মোহাম্মদ নাভিদ শফিউল্লাহকে স্পেনের মাদ্রিদে কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে নিয়োগ দেয়া হয়।
এ ছাড়া হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামকে ভারতের কোলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রথম সচিব (বাণিজ্যিক) হিসেবে নিয়োগ করা হয়েছে।
ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





