চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দরে অবরোধকারীদের ককটেল হামলায় পুলিশসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে বন্দরে আটকে পড়া পণ্যবোঝাই কয়েক'শ ট্রাকের মধ্যে ৭৭টি ট্রাক পুলিশসহ যৌথবাহিনীর প্রহরায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী নেওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অবরোধের কারণে বন্দরে আটকে পড়া পণ্যবোঝাই কয়েক'শ ট্রাকের মধ্যে ৭৭টি ট্রাক পুলিশসহ যৌথবাহিনীর প্রহরায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী নেওয়া হচ্ছিল। এসময় অবরোধকারীদের কয়েক দফা বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে অন্তত ১৫/২০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে সোহেল রানা নামে এক পুলিশ সদস্য এবং রানা ও কামাল নামে দুই ট্রাকচালক আহত হন।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে।

ইআর