কৃত্রিম ভাবে গরু মোটাতাজাকরণের বিরুদ্ধে গাবতলীগরু হাটে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত।  

শুক্রবার (০৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে রাজধানীর গাবতলীতে এই অভিযান শুরু করেন র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

অভিযানে সহযোগিতা করছেন র‍্যাব-৪ এর সদস্যরা।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বলেন, “প্রাণীদেহে স্টেরয়েড বা ওষুধের কার্যকারিতা শুরু হতে ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগে। তবে এসব ওষুধ ছাড়া বৈজ্ঞানিক উপায়ে গরু মোটাতাজা করতে হলে কমপক্ষে ৯০ থেকে ১২০ দিন আগে থেকে গরুর লালন-পালন পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে।”

তিনি আরও বলেন, “কিছু অতি লোভী ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় গরু মোটাতাজাকরণের ওষুধ দিয়ে তাদের পশু মোটাতাজা করছে।” বলেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সারওয়ার আলম বলেন, অভিযানকাকালে গরুর গায়ে স্টেরয়েড ইনজেকশন দেয়ার সময় এক বেপারিকে হাতেনাতে ধরেছি। ভ্রাম্যমাণ আদালত তাকে বিনাশ্রমে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে।

এমবি