মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রোববার দুপুরে মনোয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ৮ জন প্রার্থীর মধ্যে এখন বৈধ প্রার্থী থাকল ৫ জন।
মাগুরা জেলা নির্বাচন অফিসের রিটার্নিং কর্মকর্তা ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুজিবর রহমান জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিলকৃত ভোটারদের স্বাক্ষর তালিকায় মৃত ব্যক্তির স্বাক্ষর থাকায় (জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক) এ্যাডভোকেট মাহবুবুল আকবর কল্লোল, জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক এ টি এম মহব্বত আলী ও ঋণখেলাপীর কারণে স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বর্তমানে বৈধ এমপি প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এ টি এম ওহাব, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান সিরাজ সুজা, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ও মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায়, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কাজী তৌহিদুল আলম, বিএনএফ’র প্রার্থী মুনতাসিম বিল্লাহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ আসনে ১৪০টি ভোটকেন্দ্রে রয়েছে। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ১৪৪।
মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ আসনে চার বার নির্বাচিত সংসদ সদস্য প্রফেসর সিরাজুল আকবর গত ৯ মার্চ মারা গেলে আসনটি শূন্য হয়।
কেএইচ





