সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পিকআপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের ফুলবাড়ীর ঘনশাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার এখলাছ উদ্দিন (৭০) ও তার ছেলে আলতাফ উদ্দিন (৩৫)।
গোলাপগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) এ কে এম ফজলুল হক শিবলী জানান, সকালে উপজেলার ফুলবাড়ী এলাকায় একটি পিকআপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলতাফের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর এখলাছ মারা যান।
তারা দু’জনই পিকআপভ্যানের যাত্রী ছিলেন বলে জানিয়েছেন ওসি।
কেএইচ





