রাজধানীর বেগুনবাড়ী খালসহ হাতিরঝিল এলাকার গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপনের কারণে ঢাকার প্রায় ৩১টি এলাকায় আগামী ২৪ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১০টা থেকে ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ভোর ৬টা পর্যন্ত ২০ ঘণ্টা গ্যাস থাকবে না।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে,উক্ত কারণে বৃহস্পতিবারও রাজধানীর অনেক এলাকায় গ্যাস সংকট চলেছে। শুক্রবারও কিছু এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে।
বাড্ডা ও গুলশান ছাড়া অন্য এলাকাগুলোতে বিকল্প উপায়ে কিছু গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে কোথাও কোথাও গ্যাস পাওয়া যাবে আবার কোথাও পাওয়া যাবে না,আবার কোথাও পাওয়া গেলেও চাপ কম থাকবে।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে সেগুলো হচ্ছে- রামপুরা,বনশ্রী,নন্দীপাড়া, খিলগাঁও,মালিবাগ,মগবাজার,শান্তিনগর,সিদ্বেশরী,মাদারটেক,বাসাবো ও তদসংলগ্ন এলাকা,গুলশান,বনানী,বারিধারা,নিকুঞ্জ,বসুন্ধরা,নিকেতন,ডিওএইচএস,ঢাকা ক্যান্টনমেন্ট ও এর আশপাশের এলাকা,কাফরুল,ইব্রাহিমপুর,পীরেরবাগ,মনিপুর,মিরপুর ও এর আশেপাশের এলাকা,উত্তর বাড্ডা,দক্ষিণ বাড্ডা,মধ্যবাড্ডা,মেরুল বাড্ডাসহ এর আশেপাশের এলাকা।
তিতাসের এক কর্মকর্তা জানান,গুলশান থেকে নন্দীপাড়া,নন্দীপাড়া থেকে ডেমরা পর্যন্ত তিতাসের ৩টি প্রধান সঞ্চালন লাইন ছিল। এসব লাইন এখন হাতিরঝিলের পানির নীচ দিয়ে স্থাপন করা হয়েছে। পাইপলাইন স্থাপনের মূল কাজ শেষ হলেও আশেপাশের এলাকাগুলোর সঙ্গে আন্তঃসংযোগ দেয়ার কাজ চলছে। সংযোগের সময় ওয়েল্ডিং করা হচ্ছে বলেই দুর্ঘটনা এড়াতে সাবধানতার জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।
এই কারণে বৃহস্পতিবার ১১টা থেকে ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একই অবস্থা থাকবে।
[b]ঢাকা, ২১ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
জাতীয়
৩১ এলাকায় গ্যাস থাকবে না ২০ ঘণ্টা
রাজধানীর বেগুনবাড়ী খালসহ হাতিরঝিল এলাকার গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপনের কারণে ঢাকার প্রায় ৩১টি এলাকায় আগামী ২৪ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১০টা থেকে ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ভোর ৬টা পর্যন্ত ২০ ঘণ্টা গ্যাস থাকবে না।





