কক্সবাজারের উখিয়া উপজেলায় ৭ হাজার ৯০০ পিস ইয়াবাসহ হালিমা আক্তার নামে এক নারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা কক্সবাজারগামী একটি বাস থেকে তাকে আটক করে।

আটক হালিমা টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল হামিদের স্ত্রী।

মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বরত বিজিবির সুবেদার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে হালিমাকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি করে ৭ হাজার ৯০০ পিস ইয়াবা পাওয়া যায়।

মানিক/ইমন