ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার থেকে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা অভিযান চালিয়ে ২টি ইঞ্জিন চালিত ট্রলারসহ ৭’শ ঘনফুট কাঠ আটক করেছে।
সোমবার রাতে এসব কাঠ মেঘনায় বাইশ্যার চর এলাকা থেকে জব্দ করা হয়। ট্রলারসহ জব্দকৃত কাঠের মূল্য প্রায় সাড়ে ১৮ লাখ টাকা।
কোস্টগার্ড দক্ষিন জোনের অপারেশন অফিসার লে. খালিদ জানান, সোমবার রাতে কোস্টগার্ড দক্ষিন জোনের একটি দল নদীতে নিয়মিত টহল দিচ্ছিল।
এ সময় বাইশ্যার চর এলাকায় দুটি কাঠ বোঝাই ট্রলার দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা ট্রলারগুলো আটক করে। ট্রলারে থাকা ৭০০ ঘনফুট কেওড়া কাঠ ছিলো।
তিনি আরো জানান, একদল পাচারকারী চক্র সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ কেটে তা পাচার করছিলো। আটক কাঠ ও ট্রলার মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএইচ





