জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) স্থানান্তর করা হয়েছে । শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় বৃহস্পতিবার দুপুর থেকে তিনি আইসিইউতে রয়েছেন।
কাজী জাফর আহমদের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার চট্টগ্রাম সফরে গিয়ে বাথরুমে পড়ে আহত হন কাজী জাফর। পরে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। দল ও পরিবারের পক্ষ থেকে তার জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করা হয়েছে।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]