বঙ্গোপসাগরের কুয়াকাটার চর গঙ্গামতিসংলগ্ন সাগর থেকে দুটি মাছধরা ট্রলারে ডাকাতি শেষে ১৪জন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মাছধরা অবস্থায় জেলেদের উপর হানা দেয় জলদস্যুরা।
পরে তারা মুক্তিপণের দাবিতে একটি ট্রলারে করে জেলেসহ ১৪ জনকে নিয়ে গহীন সাগরে চলে যায়।
স্থানীয় জেলেদের অভিযোগ, রাজা নামের নতুন এক জলদস্যু বাহিনী এ অপহরণ করেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সঞ্জয় মণ্ডল বলেন, লুৎফর মাঝির ট্রলারে ডাকাতি ও জেলে অপহরণের ঘটনা ঘটেছে।
এআর





