বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম প্রেস সচিব আমিনুল হক বাদশার দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে তার নামাজে জানাজা হয়। বাদ মাগবির পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।
এতে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার সেলুন, জেলা আওয়ামী লীগের নেতা, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।
এর আগে বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকা থেকে কুষ্টিয়ায় এসে পৌঁছায় তার মরদেহ। এরপর কোর্ট স্টেশন এলাকায় তার নিজ বাড়ির সামনে রাখা হয়।
আমিনুল হক বাদশা গত ১০ ফেব্রুয়ারি লন্ডনে ইন্তেকাল করেন। তার প্রথম নামাজে জানাজা ও নাগরিক শোকসভা গত ১৩ ফেব্রুয়ারি লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।
জেআই





