রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মফিজুর রহমান ওরফে কামালকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (পূর্ব)।

সোমবার বিকালে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, আটক ব্যক্তির কাছে থেকে ২০০ পিস ইয়াবা পাওয়া গেছে।

এর আগে রোববার দুপুর সাড়ে ৩টায় রাজধানীর পল্লবী এলাকা থেকে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রি করতো কামাল। তার নামে পল্লবী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, বলেন মারুফ হোসেন।

এমকে