ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশের পাহারায় থাকা তাজুদ খাঁ (২৪) নামের হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছেন।
শনিবার সকালে বাথরুমে যাওয়ার কথা বলে তিনি পালিয়ে যান। তাজুদ খাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়াতে। বাবার নাম রফিজ খাঁ।
দায়িত্বে থাকা এসআই নিরঞ্জন রায় বলেন, নেত্রকোনা থানা থেকে অসুস্থতার কারণে তাজুদকে ঢামেকে পাঠানো হয়। তিনি হত্যা মামলার আসামি ছিলেন। গত বৃহস্পতিবার ঢামেকের ১০২ নম্বর ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে।
রাজারবাগ পুলিশ লাইনস থেকে এসআই নিরঞ্জন রায় এবং কনস্টেবল মাসুদ পাহারায় ছিলেন।
নিরঞ্জন রায় বলেন, সকালে বাথরুমে যাওয়ার কথা বলে তাদের চোখ ফাঁকি দিয়ে তাজুদ পালিয়ে গেছেন।
কেএইচ





