লালমনিরহাটের আদিতমারীতে পুকুরে ডুবে সাহান মিয়া (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫জুলাই) দুপুরে আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
সাহান মিয়া আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের বসিনটারী গ্রামের সেলিম মিয়ার ছেলে।
ভাদাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল কাদের মিন্টু জানান, স্কুল শেষে বাড়ি ফেরার পথে সে বিদ্যালয়ের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা ওই পুকুরে থেকে ভাসমান অবস্থায় সাহানের মরদেহ উদ্ধার করে।
ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওএফ





