নোয়াখালীর হাতিয়ায় পাওয়ার ট্রিলারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নলচিরা- জাহাজমারা প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন (৪০)। আহতরা হলেন- মো. শাহাবুদ্দিন (৪২) ও মো. মামুন উদ্দিন (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক শাহাবুদ্দিন ২ জন যাত্রী নিয়ে নলচিরা স্টিমার ঘাটে যাওয়ার পথে বালি ভর্তি একটি পাওয়ার ট্রিলার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনা স্থলে জামাল উদ্দিন নিহত হন।
আহত হন মো. শাহাবুদ্দিন ও মো. মামুন উদ্দিন। তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাতিয়া থানা ওসি মো. আবদুল মজিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আনে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমবি





