ঝিনাইদহের কালীগঞ্জে ইভটিজিং ও বাল্য বিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে এক স্কুল সভা ও অভিযোগ বক্স প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের নলডাঙ্গা ভুষণ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্থানীয় এনজিও সোনার বাংলা ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।

বিদ্যালয়ের শিক্ষিকা নাজনীন আক্তার মায়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, বিদ্যালয়ের শিক্ষক আমিরুল ইসলাম, সোনার বাংলা ফাউন্ডেশনের পিপিআর ডবিলউসি প্রকল্পের সুপার ভাইজার আছাদুজ্জামান পাটোয়ারি প্রমুখ। আলোচনা সভা শেষে সংগঠনটি ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে একটি অভিযোগ বক্স বিদ্যালয়ে প্রদান করে।

হাবিব/নাজিব