কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে ফারুক মিয়া (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু এবং নিকলীতে তিন স্কুলছাত্রী আহত হয়েছে।সোমবার দুপুরে এ বজ্রপাত ঘটে।
আহতরা হলো, দশম শ্রেণির ছাত্রী নাভানা আক্তার হেপি ও তার বোন শামীমা আক্তার পলি এবং নবম শ্রেণির ছাত্রী তুর্কি আক্তার। তারা নিকলী সদরের আলিয়াপাড়া এ বি নূরজাহান উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
এলাকাবাসী জানান, আজ সোমবার দুপুরের দিকে বাড়ির পাশের একটি খালে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া গ্রামের কবির উদ্দিনের ছেলে ফারুক। সে স্থানীয় সুতারপাড়া দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
অপরদিকে, নিকলীতে স্কুলে যাওয়ার পথে বজ্রপাতে আহত হয়েছে দুই বোনসহ তিন ছাত্রী। আহত তুর্কি নোয়াপাড়া গ্রামের আলতাফ উদ্দিনের মেয়ে। আর আহত দুই বোন একই গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। তাদেরকে নিকলী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এম আর





