চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সৈয়দাবাদ নামক এলাকা থেকে নুরুল কবির (৩৬) নামের এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরের দিকে চন্দনাইশ থানার পুলিশের একটি দল সৈয়দাবাদের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
চন্দনাইশ থানার পুলিশ জানায়, নুরুল কবিরের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাকে গ্রেফতার করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল পুলিশ।
কেএইচ





