লালমনিরহাটের হাতীবান্ধা হাইওয়ে পুলিশের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে হাইওয়ে থানা পুলিশের হল রুমে এ মতবিনিময় সভা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র লালমনিরহাট জেলা কমিটি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- লালমনিরহাটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার, হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম, পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক, হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ, পুলিশের বি সার্কেল অফিসের ওসি নুরুজ্জামান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি কমরেড ইলিয়াস বসুনিয়া পবন, সম্পাদক নুরল হক, সাবেক সম্পাদক কাজী আলতাব হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক ফারুক হোসেন নিশাত, রিপোর্টাস ক্লাবের সভাপতি আলতাব হুসাইন সুমন, সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, মোহনা টেলিভিশনের সাংবাদিক সুমন খান ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র হাতীবান্ধা ইউনিটের আহবায়ক নুরনবী সরকার।

মত বিনিময় সভায় নিরাপদ সড়ক তৈরীতে সকলের সহযোগিতা কামনা করেন হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ।

নুরনবী/এমবি