খাগড়াছড়িতে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ও অবরোধ চলছে। ভাড়ায় মোটরসাইকেল-চালক ছাদিকুল ইসলাম হত্যাকাণ্ডসহ ইউপিডিএফ ও জেএসএসসহ আঞ্চলিক পাহাড়ি সংগঠনগুলোর গুম, অপহরণ ও অব্যাহত চাঁদাবাজির প্রতিবাদে ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন সড়ক অবরোধ ও বাঙালি ছাত্র পরিষদ হরতালের ডাক দেয়।

অবরোধ ও হরতালের কারণে জেলায় আভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল সড়কে যানবাহন বন্ধ রয়েছে। দোকানপাট বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে জেলা সদরের বাইরেও বিভিন্ন উপজেলাগুলোতে পিকেটিং হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাড়ায় মোটরসাইকেল চালক ছাদিকুল ইসলাম (২৩) মহালছড়ি বাসস্ট্যান্ড থেকে রাঙ্গামাটির ঘিলাছড়ি যাওয়ার পর ছাদিকুল ইসলাম নিখোঁজ হন। তিনদিন পর ১৩ এপ্রিল বিকেলে রাঙ্গামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় ছাদিকুল ইসলামের ক্ষতবিক্ষত লাশ মাটিচাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়।

জারিফ