জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা কলেজ শাখার সভাপতি মামুন তালুকদারকে আটক করেছে পল্টন থানা পুলিশ।
ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোওয়ারী জানান, নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সোমবার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়।
পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ছাত্রদল নেতা মামুনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামুন নাশকতার পরিকল্পনা করছেন- এমন তথ্যের ভিত্তিতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
এদিকে, ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান সোমবার দলীয় কার্যালয়ে আসেন। তারা সেখানে কিছুক্ষণ অবস্থানের পর কার্যালয় ত্যাগ করেন।
এএইচ





