রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের দক্ষিণ পাশের ফুটপাতে ২৭ বছর বয়সী এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে রাত ১০টার সময় শাহবাগ থানার এএসআই সিরাজুল ইসলাম অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যান। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজুল ইসলাম জানান, মনে হচ্ছে ওই যুবক অতিরিক্ত মাদক সেবনে মারা গেছেন। তার এক পায়ে ব্যান্ডেজ বাধা আছে বলে জানান তিনি।

এএইচ