চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬২ আসামিসহ বিভিন্ন মামলার ৬৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিন ও রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ নাঈমুল হাছান জানান, ‘শুক্রবার দিন ও রাতভর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬২ জন ও নিয়মিত মামলায় ছয় জনসহ মোট ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।’

কেএইচ