ফরিদপুর শহরের কমলাপুরে কেয়া আক্তার (১৫) নামে এক গৃহপরিচালিকাকে হত্যা করে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিএন্ডবি কলোনির ২নং ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। নিহত কেয়া গোলডাঙ্গীর চর এলাকার আব্দুল বারেকের মেয়ে। তিনি প্রায় সাত বছর ধরে ওই বাসায় গৃহপরিচারিকার কাজ করে আসছিলেন।
বাড়ির গৃহকর্তা জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর দবির উদ্দিন বলেন, বিকালে কেনাকাটার উদ্দেশ্যে আমার স্ত্রী ও সন্তানকে নিয়ে মার্কেটে যায়। রাত সাড়ে সাতটার দিকে বাসায় ফিরে দরজা খোলা ও গৃহপরিচারিকার রক্তাক্ত লাশ দেখতে পায়।
গৃহকর্তার স্ত্রী জানায়, ঘরের আলমীরার দরজা খোলা এবং স্বর্ণালঙ্কারের বাক্সগুলো পড়ে থাকতে দেখা যায়। আর ঘটনার পর থেকে পাঁচভরি স্বর্ণালঙ্কার পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।
কোতয়ালী থানার অফিসার ইন চার্জ (ওসি) সৈয়দ মোহসিনুল হক জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
কেএইচ





