জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের এমএ, এমএসএস, এমবিএ ও এমএসসি শেষ পর্বের (আইসিটিসহ) চলমান পরীক্ষা কোভিড-১৯-এর কারণে স্থগিত করা হয়েছিল।
স্থগিতকৃত ওই পরীক্ষা আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং তা চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।
দ্বিতীয় বর্ষের ফরম পূরণের সময় বৃদ্ধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে।
আবেদন ফরম পূরণের সময় সীমা ২২ আগস্ট থেকে বাড়িয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ ঠিক করা হয়েছে ৪ সেপ্টেম্বর।
আজ রোববার ( ২২ আগস্ট )জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: ফয়জুল করিম এসব তথ্য জানিয়েছেন।
এইচএন





