রাজধানীর গুলশানে শুক্রবার রাতে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চার জন নিহত অন্তত ৭ জন আহত হয়েছে।

রাত ৯ টার দিকে গুলশান ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারী, লেকভিউ ক্লিনিক ও নর্ডিক ক্লাবের কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটে। 

এ খবর পেয়ে পুলিশ ঐ স্থান ঘেরাও করে । এক পর্যায়ে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে।

প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির পর এক পর্যায়ে পুলিশের গুলি শেষ হয়ে যায়। পরে পুলিশের সঙ্গে ডিবি পুলিশ ও র‌্যাব যোগ দেয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঐ এলাকায় অবস্থানরত দেশী-বিদেশীরা আতংকিত হয়ে পড়ে। সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে।

পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ৪ জন নিহত এ ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাবের গোয়েন্দা শাখার একজন কর্মকর্তা জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শনের সময় ঐ হলিডে বেকারীর সামনে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেছেন।

তবে নিহত ঐ ব্যক্তি সন্ত্রাসী কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এখনো পরিস্থিতি থমথমে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনি পুরো এলাকা ঘিরে রেখেছে। এলাকাজুড়ে সতর্কতা জারি করে মাইকিং করা হয়েছে।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মুসতাক আহমেদ বলেন, সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের প্রায় অর্ধশত রাউন্ড গুলি বিনিময় হয়েছে। এতে গুলশানের সহকারী কমিশনারসহ ৭ জন আহত হয়েছে।

সূত্র:ইত্তেফাক

এসএম