নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে বিকাশ এজেন্ট সহ ৪ জনকে অপহরনের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ বাজারে সিকদার টেলিকমে হানা দেয়।
স্বজনদের অভিযোগ, মঙ্গলবার (১২জানুয়ারি)রাত সাড়ে ১০টার দিকে ডিবি পুশিল পরিচয়ে ৬/৭জনের একটি দল বিকাশ এজেন্ট সাবের হোসেন জিকো’র রূপগঞ্জ বাজারের ব্যবসা প্রতিষ্ঠান সিকদার টেলিকমে হানা দেয়।
তারা জিকো’র বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে দাবি করে তাকে সহ তার কর্মচারি মোঃ মাসুদ, ও দোকানে থাকা মামাতো ভাই আবিদুর রহমান, শাহাবাজ উদ্দিন সজিবকে অস্ত্রের মুখে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
তাদের আটকের এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে এ বিষয়ে কিছু জানেন না দাবি করলেও পরে তিনি জানান, ঢাকার ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে গেছে।
তবে এ সম্পর্কে তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি।
এমবি





