গাজীপুরের টঙ্গীতে বাসের চাপায় এক বিক্রয়কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে দুইটি বাসে আগুন ও ভাংচুর চালিয়েছে।
আজ (বুধবার) সকাল সাড়ে ৮টার দিকে ঘটে এ ঘটনা। নিহত মফিজ উদ্দিন আকিজ গ্রুপের বিক্রয়কর্মী।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, সকাল ৮টার দিকে টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় গাজীপুরগামী অনাবিল পরিবহনের একটি বাস মফিজ উদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওই বিক্রয়কর্মীকে পোশাক শ্রমিক ভেবে কারখানা শ্রমিক ও এলাকাবাসী একটি বাসে আগুন এবং আরেকটি বাস ভাঙচুর করে।
খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ বলে তিনি জানান।
এমবি





