রাজশাহী মহানগরীতে এসিল্যান্ড (সহকারি কমিশনার-ভূমি) পরিচয়ে প্রতারণার মাধ্যমে ঘুষের টাকা নিতে গিয়ে এক প্রতারককে আটক করেছে পুলিশ। আটককৃত প্রতারকের নাম এ কে এম রাজিবুজ্জামান (৩০) বলে জানা যায়।

শনিবার দুপুরে মহানগরীর আলুপট্টি মোড় থেকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে আটক করে।

জানা যায়, রাজিবুজ্জামান দিনাজপুরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম হামিদুল আহমেদ।

মহানগরীর বোয়ালিয়া মডেল থানারওসি আবদুস সোবহানজানান, রাজিবুজ্জামান চাকরি দেওয়ার নামে মহানগরীর কাজিহাটা এলাকার অধিবাসী শাহীনের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা নেয়। দীর্ঘদিন পার হলেও শাহীন চাকরি না পেয়ে রাজিবুজ্জামানের প্রতারণা বুঝতে পারে।

পরে শনিবার আবারও টাকা দেওয়ার প্রলভোন দেখিয়ে রাজিবুজ্জামানকে রাজশাহীর আলুপট্টি মোড়ে নিয়ে আসেন। এ সময় তাকে আটকে বোয়ালিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন সে।

তিনি আরো বলেন, আটক রাজিবুজ্জামান দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন দফতরের পদস্থ কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী শাহীন থানায় একটি অভিযোগ দিয়েছেন।

রাজিবুজ্জামানকে বর্তমানে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।

ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ