গাইবান্ধার সাদুল্যাপুরে কিটনাশক পানে হিংগারপাড়া গ্রামের লাচ্চু মিয়ার স্ত্রী ২ সন্তানের জননী শাপলা বেগম (২৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বিকেলে সবার অজান্তে শাপলা বেগম শয়ন ঘরে থাকা কিটনাশক পান করলে পরিবারের লোকজন টের পেয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মারা যায়।

সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস বলেন, এবিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এমবি