যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষে এক পথচারীসহ তিনজন আহত হয়েছেন। এ সময় নাভরন-সাতক্ষীরা মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার বিকাল ৫টায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রাত ৮টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে কাঠের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আহতরা হচ্ছে- মনি-শহিদুল পরিষদের রবিউল ইসলাম রবি (৫০), সন্তোষ-কিনা পরিষদের মুজিবর রহমান (৫৫), ও পথচারী লুৎফর রহমান (৪৫)।

সন্তোষ-কিনা পরিষদের সাধারণ সম্পাদক আনিছুর রহমান কিনা বলেন, শুক্রবার শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে পরাজিত হওয়ার আশঙ্কায় ভোট বন্ধ করার জন্য মনি-সহিদুল পরিষদের লোকজন আমাদের নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং এক শ্রমিককে মারধর করে। এরই প্রতিবাদে বিক্ষুদ্ধ শ্রমিকরা রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

শার্শা থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত)) আব্দুর রহিম সড়ক অবরোধের বিষয়টিনিশ্চিত করেছেন।

কেএইচ