দিনাজপুর শহর থেকে ১২টি পেট্রোলবোমাসহ মো. হারুন-অর-রশীদ (৩২) ও দেবেন দাশ (৪৫) নামে দু'জনকে আটক করেছে র্যাব।
র্যাব-১৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বদরুজ্জামান জিল্লু জানান, দুপুর ৩টায় র্যাব শহরের হাসপাতাল মোড়ের বাঁশের তৈরি বেড়া ও চাটাইয়ের একটি দোকানে অভিযান চালায়। সেখান থেকে ১২টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়। পরে দোকানের মালিক হারুন-অর-রশিদ ও কর্মচারী দেবেন দাশ রায়কে আটক করা হয়।
আটক হারুন-অর-রশীদ শহরের মুন্সিপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে এবং দেবেন দাশ বালুবাড়ী এলাকার মহেন চন্দ্র দাসের ছেলে।
র্যাব-১৩ এর ক্যাম্প কমান্ডার মেজর শাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইআর





