সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেছেন এক কাউন্সিলরের স্ত্রী।

সোমবার রাতে পৌসরভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র লিয়াকত আলীর স্ত্রী রুমা হোসেন এই মামলা করেন বলে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মনির হোসেন জানিয়েছেন।

অভিযুক্ত নজরুল উপজেলা বিএনপির সহ-সভাপতির পদেও আছেন।

ওসি মনির বলেন, “মেয়র নজরুল ইসলাম রোববার রাত সাড়ে ৮টার দিকে রুমা হোসেনকে দরগাপাড়ায় তার বাড়ির সামনের রাস্তায় ফেলে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি, মেয়র নজরুল ইসলাম।

তিনি বলেন, “স্থানীয় এক ব্যক্তির সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় দেখে স্থানীয়রা রুমাকে আটক করে আমাকে খবর দেয়।

“ঘটনাস্থলে গিয়ে আমি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। এখন উল্টো আমাকেই দোষারোপ করা হচ্ছে।”

এ বিষয়ে জানতে প্যানেল মেয়র লিয়াকত আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

এএইচ