৭০ হাজার ইয়াবা বড়ি, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুটি গুলিসহ তিনজন মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (পূর্ব) বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম রাজধানীর কদমতলী থানার মাতুয়াইল হাসপাতালের উত্তর পাশের ঢাকা-চট্টগ্রাম বিশ্বরোডের ওভার ব্রিজের নিচ থেকে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ইয়াবা বড়ি, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সায়েম, মো. ইসমাইল হোসেন ও মো. আলমগীর। তাদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করা হয়েছে।
এমআর





