জেলার কমলনগরে প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আজাদকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলার পূর্ব চরমার্টিন গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আজাদ একই গ্রামের লোকমান হোসেনের ছেলে।

কমলনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফয়েজ আহাম্মদ জানান, আজাদ দীর্ঘদিন পলাতক ছিলেন। বাড়িতে আসার খবর পেয়ে ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

২০১২ সালে একটি প্রতারণার মামলায় আদালত তাকে এক বছর সাত মাসের কারাদণ্ড দেন। এই মামলায় তার দুই হাজার টাকা জরিমানা হয় বলে জানান তিনি।

এমকে