বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত গাইবান্ধায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ ২০ জনকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশ কন্টোল রুমের অপারেটর আবদুর রশিদ জানান, পলাশবাড়ী থানায় নাশকতার মামলায় জামায়াতের এক কর্মীসহ সদর, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ, সাদুল্যাপুর, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা ও চুরি, ছিনতাই, মারপিটসহ অপরাধমূলক মামলায় ২০ জনকে গ্রেফতার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।
এমআর





